বিমানবন্দরে রোনান-মাহিনদের ফুলেল অভ্যর্থনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দল শনিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে দেশে ফিরে এসেছে। তাদের আগমনের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশের খেলাধুলার এই নতুন অভিভাবক ফুল দিয়ে দলের কোচ, খেলোয়াড় ও অন্য কর্মকর্তাদের অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় […]
শাকিবের স্পর্শ ‘ব্যাড টাচ’ নয়: জ্যোতির্ময়ী

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিতর্কের জন্ম দেয়। ভিডিওতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকা দুই নায়িকা-জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণকে দেখা যায়। এক মুহূর্তে শাকিবের হাত জ্যোতির্ময়ীর কোমরে স্পর্শ করলে নেটিজেনরা ‘ব্যাড টাচ’র অভিযোগ তোলে। কিন্তু সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি […]
ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের ফের হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো চুক্তি করতে হবে, অথবা হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় ইরানের ওপর জাহান্নাম নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ […]
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চট্টগ্রামের চন্দনাইশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাঁনহাট গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা […]
জ্বালানি সংকট-অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো ও বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ […]
প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রশিক্ষিত নারীদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে নারায়ণগঞ্জের আলোচিত প্রতিষ্ঠান মিথিলা’স কিচেন। ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিনোদন কেন্দ্র জালকুড়ি দশ পাইপে সুপ্তি ফুড কর্ণারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নারী হিসেবে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই স্লোগানে যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে […]
