বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ, ১৪৩৩

মিশর সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মিশর সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান মিশরীয় বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১-২৪ এপ্রিল মিশর সফর করেন। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিশরীয় বিমানবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন এবং মিশরীয় বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও বিমানবাহিনী প্রধান মিশরীয় বিমানবাহিনী কলেজ, ক্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এর আগে ২০ এপ্রিল বিমানবাহিনী প্রধান তিনজন সফরসঙ্গীসহ সরকারি সফরে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan