প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের এক বছর মেয়াদি ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে পূর্বাচলে সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়। আর অর্থ সম্পাদক করা হয়েছে জাগো নিউজের নাজমুল হুদাকে।
২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম, সহ সভাপতি দৈনিক যায়যায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন এবং এনটিভির আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির এসএম রুবেল মাহমুদ এবং নাগরিক টিভি ও খোলা কাগজের মাহবুব আলম প্রিয়, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক বৈশাখি টিভির এসএম আবু কাউসার, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার শরিফ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এদিন পত্রিকার এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক জনকন্ঠের নুরে আলম, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক সংবাদের এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষক ও গবেষণা সম্পাদক এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়াকে মনোনীত করা হয়।
এছাড়াও কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের সফিকুল আলম মামুন, দৈনিক আমার সংবাদের নিজামউদ্দিন, যমুনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস এর রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার সম্পাদক শেখ সুমন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






















