গণঅধিকার পরিষদে যোগ দিলেন বৈষম্যবিরোধী-যুবশক্তির ৫০ নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যুব শাখা যুবশক্তির সাবেক ৫০ নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে তারা যোগদান করেন। গণঅধিকার পরিষদের নেতারাও তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। যোগদান করা নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ […]
সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণ মামলায় সুলতান মাহমুদ (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি […]
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন মিথুন মানহাস

সৌরভ গাঙ্গুলি পূনরায় বিসিসিআই সভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছিল। আবার নাম শোনা গিয়েছিল ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের নামও; কিন্তু তাদের কেউই নন, শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। আগামী রোববার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সোমবার বিসিসিআইয়ের নির্বাচন কর্মকর্তা এ. […]
তাহসানের অবসরের গুঞ্জনে যা বললেন মিথিলা

সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে তাদের। বর্তমানে তারা প্রত্যেকে নিজ নিজ জীবনে অন্য সম্পর্কের সঙ্গে যুক্ত। তবুও ভক্তদের নজরদারি কমে না তাদের উপর থেকে। কোনো ঘটনা হলেই আলোচনা শুরু হয়। তেমনি আবারও আলোচনায় এলেন সাবেক তারকা দম্পতি তাহসান-মিথিলা। যখন সংগীত জগত থেকে তাহসানের অবসরের খবর গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ল অনেকে স্বাভাবিকভাবেই মিথিলার ফেসবুক ওয়ালে […]
অতীতের সব রেকর্ড ভেঙে সোনার ভরি ১৯১১৯৬ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা হয়েছে। দেশের বাজারে এর আগে কখনো এক ভরি সোনার দাম এক লাখ ৯০ […]
বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রিজভী

একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে রিজভী এ অভিযোগ করেন। এতে রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন নারায়ণগঞ্জের জনপ্রিয় ব্যক্তিত্ব, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। সেই সঙ্গে তিনি বিএনপি নেতার […]
নারায়ণগঞ্জ ডিসি অফিসে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হুসাইন এর সঞ্চালনায় সাংগঠনিক কাঠামো ও সেবামূলক কাজ সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন নূরা হেলথ এর প্রোগাম অফিসার তাসনিয়া তাবাসসুম রিতু। এসময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, […]
