একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। একটি দল তার নেতাকর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর শুরু করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত […]
সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর

শীতে বাজারে ফুলকপি দেখা যায়। সাদা ফুলকপি তো কমবেশি সকলেই খেয়ে থাকেন। তবে আজকাল বাজারে পাওয়া যাচ্ছে বেগুনি, কমলা এবং হালকা সবুজ রঙের ফুলকপিও। এই রঙিন ফুলকপি শুধু চোখের আরাম দেয় না, পুষ্টিগুণেও আলাদা পরিচয় তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে কিছু অতিরিক্ত পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য আরও উপকারী। রঙের […]
বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। কর্মসূচি থেকে বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা […]
এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পাশা’ নামের এনজিওকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, এনজিওটি (পাশা) আসন্ন নির্বাচনে ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করবে—এই […]
রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আখতার হোসেন। ডায়েরিতে আখতার অভিযোগ করেন, বিকেলে পীরগাছার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচার-প্রচারণা চলাকালীন একটি মোবাইল নম্বর থেকে তাকে অকথ্য ভাষায় […]
ইয়োকেরেসের জোড়া গোলে ৯ পয়েন্ট এগিয়ে আর্সেনাল

ভিক্টর ইয়োকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে সহজেই হারিয়েছে আর্সেনাল। আর এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করার পাশাপাশি তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৯ পয়েন্টে। সান্ডারল্যান্ডের রক্ষণভাগের সামনে আর্সেনালকে হতাশ হতে হবে এমনটাই মনে হচ্ছিল ম্যাচের শুরুতে। তাদের সুসংগঠিত রক্ষণভাগের কল্যাণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় আর্সেনালকে। তবে সেই জট খুলে দেয় মার্টিন জুবিমেনন্দির দুর্দান্ত এক শট। পোস্টে […]
