খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল: হুমাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, তার স্বপ্ন ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার। তবে সে সুযোগ আর হয়নি বলে মন্তব্য করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমাম কাদের চৌধুরী বলেন, […]
নির্বাচনে যেকোনো অস্ত্র থ্রেট: আইজিপি

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্র থ্রেট বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, যেকোনো অস্ত্র থ্রেট। […]
বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে হওয়া নির্বাচনে বাংলাদেশে বিরোধীদলের উপস্থিতি ছিল না বললেই চলে। বিরোধী দলগুলো প্রায়ই নির্বাচনে অংশ নিত না বা সিনিয়র নেতাদের গ্রেফতারের মাধ্যমে কোণঠাসা অবস্থায় ছিল। তবে আগামী বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ২০২৪ সালের গণ-আন্দোলনে সরকার পতনের পর দেশের যুবকরা মনে […]
সারাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ৯০ পর্যবেক্ষক মোতায়েন

জাতীয় নির্বাচনের দিন সারাদেশে ভোটগ্রহণসহ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এসব পর্যবেক্ষক দেশের সব ৬৪টি জেলায় দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানায়, স্বল্পমেয়াদি […]
নির্বাচনে নাটক করার সুযোগ নেই: চট্টগ্রামের ডিসি জাহিদ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কোনো ধরনের ‘ব্লেইম গেম’ বা নাটক করার সুযোগ থাকবে না। নির্বাচন সুষ্ঠু রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক জানান, নির্বাচন উপলক্ষে […]
