বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র, ১৪৩২

সাহস বাড়ানোর উপায়: বিড়ালের মত নয়, বাঁচতে হলে সিংহের মতো বেঁচে থাকুন

সাহস, একটি গুণ যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয়। এটি আমাদের অন্তর্দৃষ্টি ও দৃঢ়তা প্রদান করে, যা আমাদের অদম্য শক্তি এবং লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করে। সাহস শুধু একটি অনুভূতি নয়, এটি একটি মানসিকতা, একটি জীবনদর্শন। সাহসের মাধ্যমে আমরা ভয়কে অতিক্রম করতে পারি, অসম্ভবকে সম্ভব করতে পারি এবং আমাদের জীবনের উদ্দেশ্য পূরণের পথে চলতে পারি। […]

ছুটি শেষ হলেই মন খারাপ? জানুন ছুটির বিষণ্ণতা কাটানোর উপায়

ঈদ, পূজা বা অন্য কোনো লম্বা ছুটিতে কয়েকদিনের আনন্দ, ঘুরে বেড়ানো ও প্রিয়জনদের সঙ্গে সময়টা খুব সুন্দর কাটে। কিন্তু ছুটি শেষ হতেই অনেকের মন হঠাৎ ভারী হয়ে যায়। কাজে ফিরতে ইচ্ছে করে না, অদ্ভুত এক শূন্যতা কাজ করে। এই অনুভূতিকে মনোবিজ্ঞানে পোস্ট-হলিডে ব্লুজ বা ছুটির বিষণ্ণতা বলা হয়। এটি কোনো মানসিক রোগ নয়, বরং একটি […]

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত কর্মী

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে আজিজুল হক নামের এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানার পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজিজুল হক উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের […]

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।’ শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা […]

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?

প্রশ্ন: আবদ্ধ বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে? উত্তর: আবদ্ধ বাথরুমে বা কেউ দেখবে না এমন যে কোনো জায়গায় নগ্ন হয়ে গোসল করা নাজায়েজ নয় এবং নগ্ন হয়ে গোসল করলে গুনাহ হবে না। তবে প্রয়োজন ছাড়া বাথরুমে বা অন্যান্য নির্জন জায়গায়ও পুরোপুরি নগ্ন হওয়া উচিত নয়। বরং যতটুকু প্রয়োজন ততটুকুই সতর খোলা উচিত। কারণ […]

ইন্ডাকশন চুলা, এসির ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ছে, কমাবেন যেভাবে

গরমকালে বিদ্যুতের চাহিদা অনেক বেশি। বিশেষ করে ইন্ডাকশন চুলা এবং এসি ব্যবহার বাড়লে ঘরের বিদ্যুৎ বিলও চোখের পলকে বেড়ে যায়। তবে কিছু সহজ সচেতনতা এবং ব্যবহার কৌশল মেনে চললে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব। ১. ইন্ডাকশন চুলার ব্যবহার সচেতন করুন ইন্ডাকশন চুলা আধুনিক এবং দ্রুত রান্না করার সুবিধা দেয়। তবে কিছু ভুল অভ্যাস বিদ্যুৎ খরচ বাড়িয়ে […]

টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় রোববার (২৯ মার্চ) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট […]

ভেসে চলা কচুরিপানা

আমার নিজের কোনো ঠিকানা নেই ভাসমান কচুরিপানার মতন ভেসে চলেছি বছরের পর বছর, একবার এ ঘাটে ভিড়ি তো পরক্ষণেই অন্য কোনো ঘাটে। ভেসে চলেছি অবিরাম এক অনিশ্চিত জীবন… নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো ঠাঁই, নেই কোনো নিজস্ব আশ্রয় আমার হৃদয়ের দাম একটা বেওয়ারিশ লাশের সমান! জীবনেরই বা দাম কই এক আনা বা তার চাইতেও বেশি […]

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ দূতাবাস আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়ার আয়োজন করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুয়েত সরকার জনসমাগমের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা জারি করেছে। তাই দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সীমিত পরিসরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]

অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ১৭ বছরে ৩৩৯ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার জন্য ২০০৯ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ বছরে ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে। শনিবার (২৮ মার্চ) লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রথমে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য শুরু হওয়া এই আইনি সেবা […]

রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও বাসডুবিতে মারা যান নাসিমা

রানা প্লাজা দুর্ঘটনায় ৭২ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা পড়ে থেকেও জীবিত উদ্ধার হওয়া নাসিমা বেগম (৪০) গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবিতে প্রাণ হারান। তার সঙ্গে ওই ঘটনায় মৃত্যু হয়েছে আরও দুই স্বজনের। নাসিমার মৃত্যুতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের বাড়িতে বিরাজ করছে শোকের ছায়া। নাসিমা বেগম ওই গ্রামের মৃত নুর ইসলামের […]

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেলো বাংলাদেশ

বাংলাদেশ থেকে আলু আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়। এর মাধ্যমে ভিয়েতনামে বাংলাদেশি আলুর বাজার উন্মুক্ত হলো। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব […]