বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র, ১৪৩২

ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিস্তারিত আলোচনায় দুই নেতা চলমান আঞ্চলিক সংঘাত এবং শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ […]

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানালেন বুবলী, সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই নায়ক। দিনটিকে আরও বিশেষ করে তুলেছেন তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে শেহজাদ খান বীররের সঙ্গে শাকিব খানের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘শুভ […]

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কিছু বেসরকারি মেডিকেল কলেজকে ভুয়া চিকিৎসক তৈরির কারখানা হিসেবে উল্লেখ করে সেগুলো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। শনিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে একের পর এক অনিয়মের চিত্র দেখে তিনি এ হুঁশিয়ারি দেন। টেবিলজুড়ে থাকা বিভিন্ন ফাইল ঘেঁটে অনিয়মের তথ্য তুলে ধরে এক ভিডিও […]

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই। তিনি একে রাজনৈতিকভাবে বিবেচনা করতে চান না। বরং, বাণিজ্যিকভাবেই বিবেচনা করতে চান এবং সে হিসেবে কেউ আইপিএল সম্প্রচারের আবেদন নিয়ে এলে ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে জানান তথ্যমন্ত্রী। জহির উদ্দিন স্বপনের এই বক্তব্য নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ […]

ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত

তরুনদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মউন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে আলোকিত ফতুল্লা গড়তে ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ২৭ মার্চ ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার নতুন কমিটি গঠনকল্পে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের সমন্বয়ক […]