মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র, ১৪৩২

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের রিটার্ন থেকে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানা গেছে। রিটার্নে উল্লেখিত ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা গেছে, প্রচার-প্রচারণায় সাড়ে ৫ লাখ, পরিবহন বাবদ ১ লাখ ১০ হাজার, জনসভা আয়োজনের জন্য ১ […]

রাষ্ট্রপতি-আইজিপির নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, যুবক গ্রেফতার

রাষ্ট্রপতি ও আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. রিপন (২৩)। সোমবার (৩০ মার্চ) রাত সোয়া ৮টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল […]

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন।’ তিনি আরও বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর […]

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

স্টাফ রিপোর্টার: প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ করেছে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ৩০ মার্চ সোমবার বিকেলে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন (যুগ্ম সচিব) প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত থেকে বক্তব্য […]