রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই সমাধান’

সরকার সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, গত […]

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রোববার শপথগ্রহণ করবেন। তারা হলেন- বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল। শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ […]

বেবী নাজনীন ও কনকচাঁপা কে কোন আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা। গতকাল (১০ এপ্রিল) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম […]

বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল-মাহমুদউল্লাহ রিয়াদরা এই টুর্নামেন্টে খেলবেন ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ দলে। বাংলাদেশের অন্তর্ভুক্তিতে টুর্নামেন্টে দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশরাফি খেলতে চাইলে দরজা খোলা বলে জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্টপোষক শানিয়ান তানিম। শনিবার এই টুর্নামেন্টে […]

মালয়েশিয়ায় জ্বালানি তেলের পাহারায় পাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি পাচার রোধে মালয়েশিয়ার সীমান্তবর্তী ৮০টিরও বেশি পেট্রোল স্টেশনে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার রাস্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পাচারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেছেন, সীমান্তবর্তী পেট্রোল স্টেশনগুলোতে পুলিশের উপস্থিতি […]

নববর্ষ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে দেশের গণমাধ্যমকর্মীদের জন্য শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ঐতিহ্য ও নান্দনিকতায় সমৃদ্ধ এই কার্ডে তিনি নতুন বছরের প্রত্যাশা ও অঙ্গীকার তুলে ধরেছেন। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্য ও নান্দনিকতায় সমৃদ্ধ প্রত্যাশা স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে হোক বাংলার নববর্ষ বরণ। বার্তার শেষে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩।