বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক […]

‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ফিটনেস, সৌন্দর্য সচেতনতা এবং ভিন্নধর্মী জীবনযাপনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলে আবারও খবরের শিরোনাম হয়েছেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে প্রচলিত ডায়েট মেনে চলার […]

ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েল-লেবাননের আলোচনায় যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা মানা হিজবুল্লাহ-এর জন্য বাধ্যতামূলক না। ওয়াফিক সাফা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে এই আলোচনার ফলাফল নিয়ে আমরা মোটেও আগ্রহী নই বা উদ্বিগ্ন নই। তিনি আরও বলেন, তারা যা-ই সিদ্ধান্ত নিক না কেন, আমরা সেটির মানতে বাধ্য নই। […]

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনটির ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শোভাযাত্রা শেষে রমনার বটমূলে […]

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখেন প্রধানমন্ত্রী। পরে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় […]

চৈত্র সংক্রান্তির সাজ হোক কোমল ও স্নিগ্ধ

চৈত্র মাস বলতেই বাঙালির কাছে কড়া রোদ আর তপ্ত দিন। পহেলা বৈশাখের সাজ নিয়ে একেকজনের আছে একেকরকম পরিকল্পনা। কিন্তু বাংলা বর্ষের এই শেষ দিনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে নিজেকে কীভাবে সাজাবেন? গরমের এই দিনে সাজ হোক হালকা, আরামদায়ক ও উৎসবের ছোঁয়ায় ভরপুর কাপড় নির্বাচন চৈত্র সংক্রান্তির সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাপড়ের নির্বাচন। ভারী বা গাঢ় রঙের […]