জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এটি হবে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে […]
রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ভাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় […]
প্রকাশ হলো ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল গান ‘পর এলা’

ফুটবল আর সঙ্গীত- দুটি বৈশ্বিক আবেগকে এক সুতোয় গাঁথতে এবার নতুন ধাপ পার করল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক প্রজেক্ট। বহু শিল্পীর অংশগ্রহণে তৈরি এই অ্যালবামের দ্বিতীয় গান ‘পর এলা’ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের এই নতুন গানটিতে মেক্সিকান সংস্কৃতির স্পন্দন ফুটে উঠেছে; গানটির নির্বাহী প্রযোজনায় রয়েছেন পুয়ের্তো রিকান হিটমেকার টাইনি। শুক্রবার […]
প্রধানমন্ত্রী আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন: অতিরিক্ত প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন। ভালোভাবে কাজ শুরু করতেই তার দায়িত্ব […]
কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করলো স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন

একক ও বৃন্দ আবৃত্তি উপস্থাপনের মাধ্যমে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এসময় ঢোলক বাজান দেশের প্রখ্যাত ঢোলবাদক শিবু জলদাস। আবৃত্তিশিল্পী তামান্না ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করেন শিশুশিল্পী সৌমি সাহা, […]
হেলিকপ্টার উপহারেও মন গলেনি, সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী নায়িকা

‘সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়…’, হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য থানা-পুলিশ, আদালত অবধি করতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন! এদিকে জ্যাকুলিনের মন পেতে সুকেশ ‘প্রেম যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না’- গানের মতোই […]
রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে এবং মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এদিকে, তাকে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের […]
