বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ, ১৪৩৩

তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের তারকারা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েছেন তারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি দলীয় মনোনয়ন। গতকাল সোমবার (২০ এপ্রিল) থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। […]

ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে ভোগ্যপণ্যের আমদানি ও মজুত পর্যালোচনা করে আমরা দেখিছি, এখন পর্যন্ত সেটা স্থিতিশীল রয়েছে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও দ্রব্যমূল্য নিয়ে বর্তমানে স্বস্তির পরিস্থিতি বিরাজ করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের […]

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশ নেওয়া যাবে

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশগ্রহণে আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ কর্মসূচির আওতায় নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহকে কনসেপ্ট পেপার জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে— […]