শুক্রবার, ১ মে, ২০২৬, ১৮ বৈশাখ, ১৪৩৩

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন ওসমান গনি

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গৌরবান্বিত করলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ওসমান গনি। দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা–২০২৬’-এর কেরাত বিভাগে তিনি গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেন। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আঙ্কারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড […]

অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়তিই যেন ‘নীরব কান্না’

কয়েক বছর আগে, বাগেরহাটের এক দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মাদ মোসলেম জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন। অন্য অনেক শ্রমিকের মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন—দিন শেষে কিছু টাকা হাতে নিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেবেন, সন্তানদের ভবিষ্যৎ একটু ভালো করবেন। সেই স্বপ্ন নিয়েই তিনি কাজ করতে গিয়েছিলেন ফেনীর একটি নির্মাণ প্রকল্পে। কাজও করেছিলেন বেশ কিছুদিন। তবে তার আয় ও […]

তদন্তে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার পুলিশ, কনস্টেবলের আঙুল বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক কনস্টেবলের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে চৌধুরীবাড়ি এলাকার হাবিবনগর রোডে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সরকারি শর্টগান উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ […]

অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পাঁচ বছরেরও বেশি সময় পর গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে রাজধানী নেপিদোর একটি বাড়িতে রাখা হয়েছে। তবে মুক্তি দিলেও তাকে ‘গৃহবন্দি’ হিসেবে রাখা হবে বলে জানিয়েছে জান্তা সরকার। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই ৮০ বছর বয়সী এই নেত্রী বন্দি অবস্থায় আছেন। দীর্ঘ […]

কানাডার প্রধান কোচ হলেন মন্টি দেশাই

কানাডা পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হলেন মন্টি দেশাই। এমন এক সময়ে তিনি নিয়োগ পেলেন যখন দেশটির ক্রিকেট কাঠামো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে তার নিয়োগের মেয়াদ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। মন্টি দেশাই এর আগে তিনি নেপাল ও আফগানিস্তান জাতীয় দলের কোচও ছিলেন। এছাড়াও কাজ করেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটেও। কানাডা […]

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা টেকসই উন্নয়নের পূর্বশর্ত: জি এম কাদের

মে দিবস উপলক্ষে দেশ ও বিদেশের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু সময়ের দাবি নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে তিনি শ্রমিকের স্বার্থ সুরক্ষায় তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ ৬ […]

মে দিবসে শ্রমিকদের স্লোগানে মুখর জাতীয় প্রেস ক্লাব

আজ মহান মে দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও রাজনৈতিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়ে র‍্যালির আয়োজন করেছে। নিজেদের অধিকার আদায়ে এবং বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে স্লোগান মুখর শ্রমিকরা। শুক্রবার (১ মে) বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, […]

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি নিয়ে শোভাযাত্রা

গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। দেশে পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যাঙের ছাতার মতো মিডিয়া গড়ে তোলা যাবেনা। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া […]