নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও সিটি কর্পোরেশন এর ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বাদশা খানের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিভিন্ন এলাকার পাশাপাশি পশ্চিম আইলপাড়া এলাকায় বেশ কয়েকটি পরিবারের মাঝে যুবদল নেতা বাদশা খানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় তরুণ সমাজ।

মানবিক এই কর্মসূচিতে ঈদ সামগ্রী বিতরণ করেন মোঃ ইমতিয়াজ ভূঁইয়া, মোঃ রোমান, শনন, রাজিব, তন্ময়, মানিক, সম্পদ, মাহিদ, রিপন, মাসুম, আইয়ুব আলী, রফিকুল ইসলাম ও রায়হান সহ অন্যান্য।




















