বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ, ১৪৩৩

সফল আত্মকর্মীর পুরস্কার পেলেন অগ্রগামী নারী নুসরাত হোসেন নিশু

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’র প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রশিক্ষিত অগ্রগামী নারী উদ্যোক্তা নুসরাত হোসেন নিশু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সফল আত্মকর্মীর পুরস্কার লাভ করেছেন। সদ্বা-হাস্যউজ্জ্বল সামাজিক ও মানবিক মানুষ নুসরাত হোসেন নিশু কে পুরস্কার তুলে দিচ্ছেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন, নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূঁইয়া, যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক নুরুল আলম ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সহ অন্যান্য। ১২ আগস্ট নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়।

উল্লেখ্য যে, আত্মপ্রত্যয়ী নারী নুসরাত হোসেন নিশু মানব কল্যাণ পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন নিজ গুণে। এছাড়াও তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিউটিফিকেশন কোর্স ও ফুড প্রসেসিং প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। তাঁর এই সফলতা ও পুরস্কারপ্রাপ্তিতে শুভ কামনায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan