রাজধানীর রামপুরা বনশ্রীতে ‘৯৭ এসএসসি ফাউন্ডেশন’-এর ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন ও অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কৃষিবিদ রেজাউল করিম রেজাকে চেয়ারম্যান এবং লায়ন সাদাত ফেরদৌসকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বনশ্রীতে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সরাসরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদগুলোতে নির্বাচিতরা হলেন— ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াহহিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম শাজাহান (জুয়েল), অর্থ সচিব লায়ন আতিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন আল আজাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ.কে. মাসুম, মহিলা বিষয়ক সম্পাদক পুষ্টিবিদ ইশরাত জাহান এবং প্রচার সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম কল্লোল। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জিয়াউর রহমান ও মোঃ সানোয়ার হোসেন।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, দেশব্যাপী ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ফাউন্ডেশনটিকে একটি শক্তিশালী মানবিক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।






