বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক, ১৪৩৩

নবনির্বাচিত সভাপতি রনিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

যোগ্য নেতৃত্বের হাত ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে’: যুবশক্তি পরিষদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬২ নং ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল হক (রনি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবশক্তি পরিষদ’।

বুধবার পশ্চিম ভোলাইল গেদুর বাজার সংলগ্ন নবনির্বাচিত সভাপতির নিজ কার্যালয়ে যুবশক্তি পরিষদের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় যুবশক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেলের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে যুবশক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেল বলেন, “৬২ নং ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাজমুল হক ভাইয়ের মতো একজন যোগ্য ও দূরদর্শী মানুষকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, ওনার গতিশীল নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান ও সার্বিক পরিবেশ আরও উন্নত হবে।”

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি নাজমুল হক যুবশক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেলসহ সংগঠনের সকল নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে এলাকার তরুণ সমাজ ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পশ্চিম ভোলাইল গেদুর বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবশক্তি পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নাজমুল হক রনি একজন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক অঙ্গনে তার যথেষ্ট সুনাম রয়েছে। একজন মানবিক ও সামাজিক মানুষ হিসেবে রয়েছে তার যথেষ্ট পরিচিতি। সেই সাথে তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে সর্বমহলে প্রশংসিত।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন