বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ, ১৪৩৩

আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে

দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের এক বৈঠকে নির্বাচনের এ তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ ৩০ এপ্রিল আর ২১ মে ভোট গ্রহণ করা হবে।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল- রাব্বি সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এবার সারাদেশে চার দফায় ৪৮১ টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রথম দফায় ১৫২ টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম দফায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দফায় দেশের ১৬১ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (এসি)।

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দফা নির্বাচনে সোনারগাঁ উপজেলার নাম রাখা হয়েছে। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan