বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

নারায়ণগঞ্জ-৫ আসন

কর্মীর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর

নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও খেলাফত মজলিসের মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্টকে হেনেস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাদের কর্মীর দাড়ি টেনে ছিঁড়ে ফেলা এবং কর্মীকে মারধর করাসহ ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন এই অভিযোগ করেন। তিনি তার প্রধান এজেন্ট কবির হোসেন এবং কর্মী ইব্রাহীন ও মিশনকে এই হেনস্তার কথা জানান।

এবিএম সিরাজুল মামুন বলেন, গোটা জাতির জন্য উৎসবের দিন। কিন্তু এই উৎসবের মধ্যে বিএনপির কিছু দুর্বৃত্ত আমাদের প্রধান এজেন্ট কবির হোসেনের গাড়িতে হামলা করে হেনস্তা করে। আমাদের একজন কর্মীর দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই আক্রমণকে আমরা তীব্রভাবে ঘৃণা জানাই।

তিনি আরও বলেন, আমাদের প্রধান এজেন্টের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। টাকা বিতরণ করলে সেটা অপরাধ। কিন্তু টাকা থাকাটা স্বাভাবিক। তিনি আমার নির্বাচনি এজেন্ট। কেন্দ্রগুলোতে কিছু খরচ থাকে। পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী আমার প্রধান নির্বাচনি এজেন্টকে অব্যাহতি দেয়। কিন্তু তার অপরাধ কি ছিলো।

এই প্রার্থী বলেন, সিটি করপোরেশনের ১১ নাম্বার ওয়ার্ডে মিশেল নামে একটা ছেলেকে আঘাত করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রগুলোতে আমাদের এজেন্টদেরকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি। এসব ঘটনাগুলো নির্বাচনে প্রভাব পড়বে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan