বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন শাহিন আক্তার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং পরিদর্শন বিভাগ-১০–এর যুগ্ম পরিচালক মোহাম্মদ শাহিন আক্তার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক শাহিনূর মোহাম্মদ আল আমিন এবং খুলনা অফিসের যুগ্ম পরিচালক আব্দুর রহমানকেও অতিরিক্ত পরিচালক পদে […]

রোহিঙ্গাদের শিক্ষায় ইউনিসেফের সঙ্গে ২০৩ কোটি টাকার চুক্তির অনুমোদন

কক্সবাজার ও বান্দরবান জেলার পাশাপাশি নোয়াখালীর ভাসানচরে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউনিসেফের মাধ্যমে সেবা ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০৩ কোটি ৮৭ লাখ টাকার একটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, যা সরকারি অর্থ (জিওবি) ও বিশ্বব্যাংকের অনুদানে বাস্তবায়িত হবে। ‘আইএসও কম্পোনেন্ট-ওয়ান: প্রি-প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার অ্যান্ড […]

পশ্চিমবঙ্গজুড়ে পবিত্র শবে বরাত পালিত

পশ্চিমবঙ্গজুড়ে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ধর্মপ্রাণ মুসলিমরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগার ও কবরস্থানে গিয়ে প্রিয়জনদের আত্মার মাগফেরাত ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে শবে বরাত পালন করেন। ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাত রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। দিনটিতে ইবাদত-বন্দেগির পাশাপাশি, কিছুটা উৎসবমুখরও […]

নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৯২ কারাবন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা ৯২ কারাবন্দি পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। সেই সঙ্গে এখন পর্যন্ত ৭২ জনের ব্যালট পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যালট পৌঁছানোর সুযোগ রয়েছে। কারাগার সূত্র বলছে, নারায়ণগঞ্জ কারাগারে ১ হাজার ৭৭৩ জন কারাবন্দি আছেন। তাদের মধ্যে ৯২ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। […]

ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ […]

শবে বরাতের ফজিলত ও আমল

শাবান মাসের ১৫ তারিখের রাতকে বলা হয় ‘শবে বরাত’ যা ফারসি ভাষা থেকে এসেছে। ফারসিতে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। `শবে বরাত’ অর্থ ‘মুক্তির রাত’। হাদিসে এ রাতটিকে ‘শবে বরাত’ বা মুক্তির রাত বলা হয়নি, বলা হয়েছে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রাত। তবে এ রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে […]

শিশুকে বুকের দুধ না খাওয়ালে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি

মায়ের বুকের দুধ শুধু শিশুর জন্যই নয়, মায়ের নিজের স্বাস্থ্যের জন্যও আশীর্বাদ। অথচ আধুনিক জীবনের ব্যস্ততা, ভুল ধারণা কিংবা সামাজিক চাপে অনেক মা শিশুকে পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতে পারেন না বা ইচ্ছা করেই এড়িয়ে যান। চিকিৎসকদের মতে, এই অভ্যাস ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে, যার মধ্যে অন্যতম হলো ক্যানসার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য […]

বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু সুবর্ণ সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারলো না। লো স্কোরিং ম্যাচে ১২ রানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। পাল্লেকেলেতে ঘূর্ণি উইকেটে রীতিমতো স্পিন দিয়ে শ্রীলঙ্কাকে বধ করলো ইংলিশরা। মাত্র ১২৯ রানের লক্ষ্যও তাড়া করতে সক্ষম হয়নি শ্রীলঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ১২৮ রান করেছিল […]

‘দুই অধিনায়কের লড়াইয়ে’ অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ইংল্যান্ড

২৭৮ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে ৫টি আর ২০৭ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন অধিনায়ক অলিভার পিকে। চাপের মুখে সেঞ্চুরি হাঁকানোই নয়, দলকে দেখিয়েছিলেন জয়ের আশা। শেষ রক্ষা হয়নি। বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী […]

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে […]

শেরপুরে জামায়াত প্রার্থীর মৃত্যু, দুপুরে প্রথম জানাজা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও বিকেল পাঁচটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর […]