মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

‘দুই অধিনায়কের লড়াইয়ে’ অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ইংল্যান্ড

২৭৮ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে ৫টি আর ২০৭ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন অধিনায়ক অলিভার পিকে।

চাপের মুখে সেঞ্চুরি হাঁকানোই নয়, দলকে দেখিয়েছিলেন জয়ের আশা। শেষ রক্ষা হয়নি। বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

লড়াইটা মূলত যুবদলের দুই অধিনায়কের মধ্যেই হয়েছে। প্রথমে ব্যাট করে অধিনায়ক থমাস রিউয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭৭ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। ১০৭ বলে ১৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১১০ করেন। ৪০ রান আসে ক্যালেব ফেলকনারের ব্যাট থেকে।

জবাবে অধিনায়ক অলিভার পিকের সেঞ্চুরির পরও ৪৭.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পিকে ৮৮ বলে ১০ চার আর ১ ছক্কায় খেলেন ১০০ রানের ইনিংস। এছাড়া ৪৭ রান করেন নিতেশ স্যামুয়েল।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan