শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ৭টি পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: চট্টগ্রাম বয়স: […]
‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েবসাইটটি লাইভ হয়। ব্যবহারকারীরা chandabaaj.com ইউআরএল দিয়ে সরাসরি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে এরই মধ্যে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে […]
দেড় কোটি টাকার সম্পদ বেড়েছে তিশার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় এসেছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার নাম। প্রকাশিত ওই বিবরণীতে দেখা গেছে, এক বছরে যেখানে ফারুকীর মোট সম্পদ কমেছে, সেখানে তিশার সম্পদ বেড়েছে দেড় কোটি টাকার বেশি। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি […]
নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীর এজেন্ট নিখোঁজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহাবুবুর রহমান (৩৫) নামের এক জামায়াত নেতা নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-২ […]
রাত পোহালেই প্রতীক্ষিত ভোট, শঙ্কা-সংশয়ে নজিরবিহীন নিরাপত্তা

রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারাদেশে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রযুক্তিগত নিরাপত্তার দিক দিয়েও এবারের নির্বাচন শীর্ষে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ভোটের নিরাপত্তায় এবার মাঠে থাকছেন প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এরপরও ভোটের নিরাপত্তা নিয়ে […]
নারায়ণগঞ্জে একটি কেন্দ্রের ৫ সিসি ক্যামেরা ভাঙচুর

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশের পাঁচটি সিসি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে। একটি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক রাতের আঁধারে সিসি ক্যামেরার আশপাশে ঘোরাঘুরি করছেন। পরে তারা ক্যামেরা ভেঙে নিয়ে যান। পুরো কেন্দ্রের আশপাশে অন্তত পাঁচটি সিসি ক্যামেরা ভাঙচুরের […]
এসিসির সভায় যোগ দিতে কুয়েতে বিসিবি সভাপতি

এশীয় অঞ্চলের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিশেষ সভায় অংশ নিতে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বুধবার কুয়েত সিটিতে শুরু হওয়া এই সভায় এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতেই কুয়েতের উদ্দেশে […]
গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

গণভোট ইস্যুতে আবারও আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগেও ইঙ্গিতে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেছিলেন তিনি। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে পাশাপাশি লেখা ছিল ‘হ্যাঁ’ ও ‘না’। সেখানে ‘হ্যাঁ’ শব্দটির ওপর দাগ টেনে কেটে দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশের […]
জামায়াত আমিরের সঙ্গে চীনের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক হয়। ৪ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের […]
৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে এ তথ্য জানান ইসি সচিব। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির […]
