বসন্ত মানে হলুদ রং কেন?

বসন্ত এলেই চারদিকে যেন হলুদের ছটা। সরিষার ক্ষেতে দুলতে থাকা ফুল, কাঁচা রোদে ঝলমলে সকাল, গাঁদা আর শিমুল-পলাশের উজ্জ্বল আভা সব মিলিয়ে প্রকৃতি নিজেই যেন হলুদে রাঙিয়ে তোলে পৃথিবীকে। সবকিছুতেই প্রাধান্য পায় হলুদ রং। তাই বসন্ত মানেই হলুদ এই ধারণা কেবল ফ্যাশনের নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি আর অনুভূতির এক গভীর সংযোগ। বাংলার ঋতুচক্রে বসন্ত আসে […]
বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন কে?

ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে পারে নয়াদিল্লি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েন কাটিয়ে ঢাকা–নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের প্রেক্ষাপটে এই আলোচনা সামনে এসেছে। ১৯৯৬ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় […]
দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান

‘বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম’—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনের আল-জাজিরা, বিবিসি, এবিসিসহ চীন, ভারত, পাকিস্তান, জাপান, জার্মানিসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন বিষয়ে […]
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সোমবার বিকেলে

নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একইদিন (সোমবার) সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
