সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক, ১৪৩৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান। বাণীতে তারেক রহমান বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষ্যে তিনি দেশের হিন্দু সম্প্রদায় […]

সাতক্ষীরায় শামীমকে পিটিয়ে হত্যা: উসকানিদাতা ও জড়িতদের বিচার দাবি

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে হামলায় উসকানিদাতাদের শনাক্ত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির পরও শামীমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার […]

স্বাস্থ্য খাতে এক পয়সার দুর্নীতিও সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বরাদ্দ করা বাজেটের প্রতিটি পয়সা জনগণের সেবায় স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অপরাধী যত ক্ষমতাধরই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের […]

নির্মাণের পাঁচ বছরেই ভেঙে গেছে কোটি টাকার সড়ক, দুর্ভোগে গ্রামবাসী

বগুড়ার ধুনট পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামে পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাত্র পাঁচ বছর আগে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সড়কটি। তবে প্রায় এক মাস ধরে সড়কটির ভাঙা অংশ দিয়ে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। পৌরসভা […]

বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে। সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী […]

পূর্ণ চাঁদে নবুয়তের অলৌকিক স্বাক্ষর

আল্লাহর হাবিব (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। মক্কার লোকজন এসে বলল, ‘মুহাম্মদ! তুমি যে আল্লাহর নবী, তার প্রমাণ কী?’ তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমরা কী প্রমাণ দেখতে চাও?’ তারা বলল, ‘ছোটখাটো কোনো অলৌকিক ঘটনা দেখালে চলবে না। যদি আকাশের চাঁদকে দুই ভাগ করে দেখাও, তবেই আমরা তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব।’ নবীজি […]

ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

ব্যাংক এশিয়া পিএলসি ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এক নজরে ব্যাংক এশিয়া পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি বিভাগের নাম […]

আদনানের সঙ্গে অপুর রোমান্টিক ফটোশুট, নেপথ্যে কী?

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। গত বৃহস্পতিবার মডেল ও অভিনয়শিল্পী আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন অপু। ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ বিরতির পর পুরোনো […]

আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে হাদিকে চলে যেতে হয়েছে: মারদিয়া মমতাজ

আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে শরিফ ওসমান বিন হাদিকে চলে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ। তিনি বলেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদিকে যেন আমরা কোনোদিন ভুলে না যাই। এ মানুষটি সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলেন। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে অল্প সময়ের মধ্যে তাকে চলে যেতে হয়েছে। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমাদের এগিয়ে […]

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা ১১ নম্বরে

আজ শনিবার, ঢাকা বায়ুদূষণের তালিকায় আজ ১১ নম্বরে রয়েছে। অপরদিকে, শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সকাল ৮টা ২৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর […]

জিম্বাবুয়ের কাছে পরাজয়ের স্মৃতি ভুলে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

চলতি বছর বাংলাদেশ ক্রিকেটে যেসকল ব্যর্থতা নজরে এসেছে তার মধ্যে জিম্বাবুয়ে সফর নিশ্চিতভাবেই সবার ওপরে। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটোতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে যাচ্ছে লিটন কুমার দাসের দল। লক্ষ্যটা নিশ্চিতভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দুই ওয়ানডে সিরিজের গ্লানি ভুলে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবে করা। শনিবার […]

বার পরীক্ষায় পাশ না করেও নিজেকে আইনজীবী পরিচয় দেন ট্রাম্পের সেক্রেটারি

বার পরীক্ষায় পাস না করেও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার বিরুদ্ধে। আইন পেশা পরিচালনার প্রয়োজনীয় যোগ্যতা তার নেই বলে এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী জাকারিয়া পেপারডাইন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে […]