বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান

স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬ বুধবার (২১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। বার্সেলোনার বিশ্ববিখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইকে আয়োজিত তিন দিনব্যাপী এই বাণিজ্য মেলা ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে এবং চারটি […]
যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

প্রতি মাসে নির্দিষ্ট সময়ে পিরিয়ড বা মাসিক না হলে অনেক নারীই দুশ্চিন্তায় পড়ে যান। এক-দুদিন দেরি হলেই মনে প্রশ্ন জাগে, শরীরে কি কোনো সমস্যা হয়েছে? গর্ভধারণের আশঙ্কাও অনেকের মনে আসে। তবে মাসিক দেরি হওয়া মানেই যে গর্ভধারণ বা গুরুতর অসুস্থতা, এমন নয়। মানসিক চাপ, ঘুমের অনিয়ম, ওজনের পরিবর্তন থেকে শুরু করে হরমোনের সমস্যাসহ নানা কারণে […]
গোলাপি ফিতায় বাঁধা বাড়ি

শুক্রবার সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। সেখানে পা রাখতেই চোখের সামনে যা দেখলাম; তাতে মুহূর্তেই আমার চক্ষু চড়কগাছ! পরিচিত ঘরটির চেহারা রাতারাতি বদলে গেছে। আসলে স্তন ক্যানসার সচেতনতা দিবস আর গোলাপি ফিতা দিবস সামনে রেখে আমাদের বাড়ির চেহারাটাই যেন বদলে গেল! চা-পাতার বয়ামে গোলাপি ফিতা প্যাঁচানো, ফ্রিজের হাতলে […]
যা চাইবেন তাই পাবেন যে দোয়ায়

হাদিসে এমন একটি বিস্ময়কর দোয়া বর্ণিত হয়েছে যে দোয়াটি পাঠ করে যে দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়াটি হলো: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আংতাল্লাহু লা ইলাহা […]
ঢাকা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে। তালিকা দেখুন এখানে বৃত্তিপ্রাপ্তদের শর্তাবলিতে বলা হয়- (১) (ক) বৃত্তির গেজেটে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে […]
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেফতার ৬

চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাকরিচ্যুত সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ। অপহরণের চারদিন পর কক্সবাজারের টেকনাফের লেদা (আলীখালী) রোহিঙ্গা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ এহছান ওরফে হাসান নামে ওই ব্যবসায়ীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত একটি […]
টানা ১৪ জয়ের পর আর্সেনালের লাগাম টানলো বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগে হাইভোল্টেজ লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের হয়ে গোল করেন আলফোনসো ডেভিস ও হ্যারি কেইন। অন্যদিকে আর্সেনালের হয়ে গোল দুটি করেন এবেয়ারেচি এজে ও ডেকলান রাইস। ম্যাচের শেষ দিকে রাইসের দুর্দান্ত শটে সমতা ফেরায় আর্সেনাল। তাতে চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অপরাজিত থাকার ধারাও […]
এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সবসময় আমার জন্যে কোনটা ভালো সেটি চিন্তায় রাখেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা লেখেন। […]
মহান নেত্রী খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পেছনে নিজের ভূমিকা থাকার দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ভুয়া ফটোকার্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, খালেদা জিয়ার কারাবাসের ইতিহাস নিয়ে হাসাহাসি করা উচিত নয়। মেঘনা আলমের ভাষ্য, খালেদা জিয়া কারাগারে থাকার সময় সাবেক […]
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয় আগামী ১০ বছরেরও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, তখন […]
