শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

দ্বিতীয়বার মা হওয়ার পর আড়ালে বুবলী, কোথায় আছেন তিনি?

ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তিনি কখনো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমার সাফল্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো অভিনয়ের স্বীকৃতি-গত এক দশকে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন। উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠিক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা- তার পথচলাটাও ছিল বেশ বৈচিত্র্যময়। তিনি ২০১৬ সালে বড়পর্দায় অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। […]

চাঁদপুরে ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু

পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা যেকোনো শিক্ষার্থীর জন্যই এক অনন্য অর্জন। আর সেই কঠিন সাধনায় চমক দেখিয়েছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। একই মাদরাসায় পড়াশোনা করে একজন মাত্র ৯ মাস ১০ দিনে এবং অপরজন ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদরাসা সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের […]

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে ভারতীয় ‘এ’ দল। সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হর্ষিত রানাদের নিয়ে গড়া দল নেপালকে হারিয়েছে ৩০৬ রানের বিশাল ব্যবধানে। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটি অষ্টম সবচেয়ে বড় জয়। ভারতীয় ‘এ’ দলের ৩৩২ রানের জবাবে ১১.৩ ওভারে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের […]

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। উপকূলীয় অঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় দুদিন ধরে একটানা বৃষ্টিপাত হওয়ায় কৃষিজমিতে পানি জমতে শুরু করেছে। জমিতে থাকা পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে নুয়ে পড়ছে। কেটে রাখা ধানও ভিজে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের […]

আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি: গাজী আতাউর

আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন দেখা ধ্বংসাত্মক ও ন্যক্কারজনক। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। হাজারো মানুষকে হত্যা এবং লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই […]

আওয়ামী লীগ এখন সন্ত্রাসী লীগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের হযরত শাহজালালের (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ককটেল মারি […]

৯৭ এসএসসি ফাউন্ডেশনের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

রাজধানীর রামপুরা বনশ্রীতে ‘৯৭ এসএসসি ফাউন্ডেশন’-এর ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন ও অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কৃষিবিদ রেজাউল করিম রেজাকে চেয়ারম্যান এবং লায়ন সাদাত ফেরদৌসকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বনশ্রীতে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সরাসরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য […]