বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

শিউলী আক্তারের কবিতা: অবেলার চিঠি

প্রিয় কাব্য,
আজকাল বড্ড ব্যস্ত থাকো তুমি।
একটু কথা বলার সময়ই পাও না!
আজকাল এগারো ডিজিটে ডায়াল করলে তোমাকে পাওয়া যায় না;
অনলাইনেও থাকো, কিন্তু রিং হয় না।

হঠাৎ দ্বিপ্রহরের আগে মনটা খারাপ হলে-
তোমার সঙ্গে দু’দণ্ড কথা বলতে খুব ইচ্ছে করে।
ওই যে, তোমার সময় নেই!

জানো কাব্য,
মাঝেমধ্যে ভাবি, এইসব কথা আকাশ-সমান করে লিখবো।
কিন্তু পারি না!
নিঃশব্দে ভাবনাগুলো উবে যায়।

কাব্য,
কখনো ভুলে যেও না-
কেউ একজন তোমার প্রতীক্ষায় আছে।
এই প্রতীক্ষার অবসান ঘটাও,
নইলে দেখবে, একটি আত্মা অকালে বিনষ্ট হয়ে গেছে।
ভালো থেকো কাব্য।

ইতি
তোমার কবিতা…

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan