শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

দক্ষিণ আফ্রিকা নাকি ভারত?

দেখতে দেখতে চলে এলো সেই শুভক্ষণ। প্রায় এক মাসব্যাপী জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। মুখোমুখি হবে দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আজকের খেলায় কারা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই যার যার পছন্দের দলের কথা বলছেন। অনেকে আবার জানতে চাইছেন, আপনি কার সমর্থন করেন?

শাহিন আলম লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা জিতলে ভালো লাগবে কিন্তু জিতবে ভারত।’

রুমান হোসাইন লিখেছেন, ‘আমি আজকে সাউথ আফ্রিকা সাপোর্ট করি আর আপনি?’

সাইফুল বিন এনছার লিখেছেন, ‘আজ ডিভিলিয়ার্স কাদের সাপোর্ট করবেন? ভারত নাকি দক্ষিণ আফ্রিকা?’

শহিদুল ইসলাম লিখেছেন, ‘দল হিসাবে ইন্ডিয়া ভালো দল। তাই আমি মনে করি, ইন্ডিয়া জিতবে আজকের ম্যাচ।’

শাহজালাল রোহান লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত নাকি দক্ষিণ আফ্রিকা? কার ঘরে যাবে কাপ?’

মৌসুমী মৌ লিখেছেন, ‘কী হতে পারে আজ? ভারত নাকি সাউথ আফ্রিকা, কারা বিজয়ের হাসি হাসবে?’

তো, দেখা যাক, কারা হাসেন শেষ হাসি। অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত। সব মিলিয়ে আজকের ম্যাচটি জমজমাট হবেই বলে আশা করা যাচ্ছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan