জাপানে চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানের যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্বের পর জাপানের স্থানীয় সময় রাত ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।এদিনই রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে।এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটি ধরা পড়ায় তার দেশে ফেরায় বিলম্ব হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।জানা গেছে, টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিমানটি বিমানবন্দর টার্মিনাল ত্যাগ করে এবং উড্ডয়নের প্রস্তুতি নেয়। কিন্তু রানওয়েতেই বিমানটি থেমে যায়। ১৫ মিনিট পরে বিমানের ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম ঘোষণা করেন যে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি উড্ডয়ন করছে না। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।








