বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সাহাবুদ্দিনের শোক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২০ মে) ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে এ সংক্রান্ত শোকবার্তা পাঠানো হয়েছে। শোকবার্তায় রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan