শনিবার, ২ মে, ২০২৬, ১৯ বৈশাখ, ১৪৩৩

নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে নারীশিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তার দেখানো পথ অনুসরণ করেই সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

jagonews24

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, ন্যায়ভিত্তিক ও সহনশীল সমাজ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সারাদেশ থেকে মোট নয়জন নারীকে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan