রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতাদের ছাত্রশিবিরের অভিনন্দন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ অভিনন্দন বার্তায় তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

বার্তায় ছাত্র মজলিসের নতুন নেতৃত্বের সফলতা কামনা ও তারা ছাত্রসমাজের উন্নয়ন এবং ইসলামী আদর্শের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন ছাত্রশিবিরের নেতারা।

নেতারা বলেন, ‘দেশের এবং ইসলামের জন্য বর্তমান ইতিবাচক প্রেক্ষাপটে এ নেতৃত্বের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন নতুনদের দক্ষ নেতৃত্বে ইসলামী ছাত্র মজলিসের কার্যক্রম আরও গতিশীল, সৃজনশীল ও সমুন্নত হয়ে উঠবে। এ নতুন নেতৃত্ব দেশের ছাত্রসমাজের উন্নয়ন, ইসলামী তাহজিব-তামাদ্দুন ও ইসলামী মূল্যবোধের প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতাদের সুস্থতা এবং দুনিয়ার কল্যাণ ও আখিরাতের সাফল্য কামনা করেছেন শিবিরের নেতারা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan