শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন, ১৪৩২

প্রধান উপদেষ্টার পাঠানো শোকবার্তা গ্রহণ করলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকবার্তা পাঠানো হয়েছে। শোকবার্তা গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ শোকবার্তা পৌঁছে দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব–২ এস এম খাইরুল ইসলাম (সজীব) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোকবার্তাটি কার্যালয়ে পৌঁছে দেন।

এরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো শোকবার্তা গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan