নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল এসকাফসহ (Eskuf) ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১১। বুধবার ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট হানিন আল তুরাবী।
ডিএনসি ও র্যাব-১১ এর সমন্বয়ে গঠিত রেইডিং পার্টিতে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো: কামরুজ্জামান ও মো: এনামুল হকসহ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সঙ্গীয় স্টাফ এবং সিপিএসসি, এসআরবি-১১ এর একটি চৌকস টিম।
অভিযান পরিচালনাকারী দল রূপগঞ্জ থানাধীন নগর পাড়া বাজার এলাকা, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এই সফল রেইড পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
১। মো: নাদিম মিয়া (৩৪)
২। মো: ইমরান হোসেন (২৭)
৩। মো: মুস্তাকিম (১৯)
৪। মো: রাব্বি হাসান (৩০)
৫। মো: নাদিম (২০)
১। মো: নাদিম মিয়া (৩৪)
২। মো: ইমরান হোসেন (২৭)
৩। মো: মুস্তাকিম (১৯)
৪। মো: রাব্বি হাসান (৩০)
৫। মো: নাদিম (২০)
জব্দকৃত মাদক ও আলামত:
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ৪৭৫ (চারশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ (পনের) বোতল এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ৪৭৫ (চারশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ (পনের) বোতল এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ঘটনায় আটককৃত ৫ জন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মোট ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।





