মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র, ১৪৩৩

ডিপজলের বড় ভাই মারা গেছেন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ (১৫ জুন) শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যু খবর নিশ্চিত করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এক ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ‘হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসতাপালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan