জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন ১৪ জন আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক, আইন সম্পাদক ও সহ-আইন সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবীরা।শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এ বিষয়ে শনিবার (২৪ অক্টোবর) নিশ্চিত করেন কেন্দ্রীয় কমিটির নতুন নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নুর ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাকিল আহমাদ। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন আইনজীবী আব্দুল্লাহ আল আমীন, সালেহ উদ্দিন সিফাত, সানি আব্দুল হক, মুজাহিদুল ইসলাম শাহীন ও জাভেদ রাসিন।এ ছাড়া আইন সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম মূসা। সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এরশাদুল বারি ও ছেফায়েত উল্লাহ।
এছাড়া নারী বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, শ্রম বিষয়ক সম্পাদক আলী নাছের খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাকিল আহমাদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আরমান হোসাইন এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মনজিলা ঝুমা। কমিটির সদস্য হয়েছেন আইনজীবী জায়েদ বিন নাসের।পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন সংসদ সদস্য আখতার হোসেন।কমিটিতে ২৪ জন যুগ্ম আহ্বায়ক, ছয়জন যুগ্ম সদস্যসচিব, ১১ জন সাংগঠনিক সম্পাদক এবং ১৯ জন সহসম্পাদক রয়েছেন।
এছাড়া ৩২টি সম্পাদকীয় পদে ৩২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে ৫৮ জনকে।










