বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক, ১৪৩৩

পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে তার সমর্থকরা সড়কে বিক্ষোভ করেন। এসময় ইশরাক হোসেনকে খোলা জিপে করে সমর্থকদের বেষ্টনীর মধ্যে দেখা যায়।

বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। মাদকবিরোধী অভিযান কেন্দ্র করে গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan