মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে নিলয় হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলে এ ঘটনা ঘটে। নিলয় বাঘইল গ্রামের জামাল প্রামাণিকের ছেলে ও আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা সজিব হোসেন জানান, প্রচণ্ড গরমে নিলয় বন্ধুদের সঙ্গে কলেরখাদ পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার কম জানায় পানিতে তলিয়ে যায়। এসময় অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, পুকুরে ডুবে নিলয় মারা গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan