বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক, ১৪৩৩

আব্বাসীর বক্তব্য নিয়ে যে প্রশ্ন করলেন গোলাম মাওলা রনি

সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তার বক্তব্যের জবাবে কয়েকটি প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ২১ অক্টোবর সকাল ১০টা ২৮ মিনিটে ফেসবুকের ভেরিফায়েড পেজে এ বিষয়ে পোস্ট করেছেন সাবেক এই সংসদ সদস্য। গোলাম মাওলা রনি লিখেছেন, ‌‘এনায়েত উল্লা নামের এক মোল্লা সাংবাদিকদের কুত্তা […]

বিদেশে বিপদে পড়লে বাংলাদেশির পাশে রাষ্ট্র কতটা থাকে?

বিদেশে বাংলাদেশি নাগরিকদের আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও কূটনৈতিক সহায়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, মালদ্বীপে বাংলাদেশিদের আটক ও দেশে ফেরত পাঠানোর অভিযোগ এবং মালদ্বীপের অভিবাসন বিভাগের বিরুদ্ধে এক বিদেশি নাগরিকের মামলা প্রত্যাহারের ঘটনা এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রশ্ন হচ্ছে, বিদেশে কোনো বাংলাদেশি বিপদে পড়লে তার পাশে রাষ্ট্র […]

রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুর ব্যবসা করলেও নিবন্ধন লাগবে

রাস্তার পাশে যারা পিঠা, পুরি ও পেঁয়াজুর মতো খাবারের ব্যবসা করেন নতুন নিয়মের আওতায় তাদেরও নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যপণ্যের ক্ষেত্রে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে এ […]

দিলীপ আগরওয়ালা এবার হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সোনা ও হীরা কেনার উৎস নিয়ে মানিলন্ডারিংয়ের মামলায় গতকাল দিলীপ আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। ঢাকা […]

কোকোর নামে জাতীয় সামার অ্যাথলেটিকস, উদ্বোধন শুক্রবার

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নামে আয়োজিত হচ্ছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। ২৩ অক্টোবর বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন মেহের আফরোজ শাওন

দুর্গাপূজার বিদায়ের দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে শাওনও ভাগ করে নেন উৎসবের আনন্দ। বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর […]

মহানবীর বাণী পড়ে শোনালেন ব্রিটিশ রাজা

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ওমানের মানুষের চরিত্র, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি ওই বাণী পড়ে শোনান। মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইতাম বিন তারিক। সেখানে উপস্থিত হন রাজা […]

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এনআইসিটিএফের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুন সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান , উপদেষ্টা ড. মারুফ মল্লিক, সভাপতি প্রকৌশলী […]

ফুটপাতে প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী […]

ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ

নিরাপত্তাজনিত কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়। জেলা […]