শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ট্রেজারি কর্মকর্তা অ্যাটাশে লারিটা বোল্ডেন ও দিশা দুবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি ও বিনিময় হার নীতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের অবহিত করা হয়। এ সময় ব্যাংকিং খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা।

একই সঙ্গে এসব ক্ষেত্রে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন তারা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan