বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ, ১৪৩৩

বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬২ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। রোববার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বাউবির এসএসসি ২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী।

উত্তীর্ণদের মধ্যে ‘এ প্লাস’ পেয়েছেন পাঁচজন, ৭০৪ জন ‘এ গ্রেড’, ২ হাজার ১৩৮ জন ‘এ মাইনাস’, ২ হাজার ৭২২ জন ‘বি গ্রেড’, ২ হাজার ১৬১ জন ‘সি গ্রেড’ এবং ৬৭ জন ‘ডি গ্রেড’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলের বিস্তারিত তথ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan