শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার (১৯ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় আইজিপি মো. ময়নুল ইসলামও পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. শাহ আলমও উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan