শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন, ১৪৩২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan