শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩

ফতুল্লা থানা পুলিশের অভিযানে ১৭ কেজি গাজা সহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল নারায়নগঞ্জ এর নেতৃত্বে এসআই রফিক (বিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্সসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গত ২০ আগস্ট বিকেলে তুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পার্শ্বে জনৈক নুরে আলম ছিদ্দিকের টিনসেট বাড়ীর সামনের এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সালেহা বেগম (৪০), স্বামী-মোঃ জুয়েল, পিতা-মৃত-নুর হোসেন, মাতা-আনোয়ারা বেগম, সাং-পায়াতলী, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-ইসদাইর রেললাইন, নুরে আলম ছিদ্দিকের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, সাহেদ কাদের (২১), পিতা- আব্দুল কাদের, মাতা-শাহিনা, সাং- খানপুর কলেজ রোড, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান সাং- ইসদাইর মাশুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সুজন (১৯), পিতা-মোঃ জুয়েল, মাতা-সালেহা বেগম, সাং- নান্দিনা, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, বর্তমান সাং-ইসদাইর রেললাইন, নুরে আলম ছিদ্দিকের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদের নিকট থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়|

আসামীদের পিসিপিআর যাচাই করে প্রত্যেকের বিরুদ্ধে একের অধিক মামলা পাওয়া যায়| গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে থানা পুলিশ জানান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan