শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক, ১৪৩৩

রিয়াযুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার ১১তম বার্ষিক মাহফিলে পাগড়ি ও সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর সাবদী মুকফূলদী এলাকার রিয়াযুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দারুল হাফিজ ইশায়াতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা আলী আহমদ সাহেব (দা.বা.)-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন দেশবরেণ্য মোফাসসিরে কুরআন ও শাইখুল হাদিস মহতামিন মুফতি আব্দুস সবুর কাসেমী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন নরসিংদীর আলামিন জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল আমিন এবং সালাম তুল্লা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আঃ কাইউম হামিদি।

এবারের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মাদ্রাসার হিফজ সমাপ্তকারী ৩ জন কৃতি ছাত্রকে দস্তারবন্দী (পাগড়ি) প্রদান। পাগড়ি প্রাপ্ত ছাত্ররা হলেন: আলিনগরের মুহা: হাসান আলী, মদনগঞ্জের মুহা: রাফিউল ইসলাম এবং নয়া নগরের মুহা: জোনায়েদ সিদ্দিক।
এছাড়াও দ্বীনি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাহফিলে গুণীজন ও ওলামায়ে কেরামদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন: হাফেজ মাওলানা ওমর ফারুক (দা:বা:), হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক, হাফেজ মাওলানা ইমরান দেওয়ান, হাফেজ মাওলানা জুবায়ের আলম খান, হাফেজ আনোয়ারুল আজিম মানিক, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন, মুহা. গোলাম সারোয়ার, মুহা. আহসান উল্লাহ, মুহা. বাদশা এবং মুহা. দেলোয়ার।

মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামি সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ে সমাদৃত শিল্পী সাইফুর রহমান আজিম। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুবশক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মোঃ আহসান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সামাদ মাহমুদ, ৫ নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব মোহাম্মদ মকবুল হোসেন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব মোঃ বারী মোল্লা।

মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়াজ শেষে মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী এবং সমগ্র মুসলিমঝ উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন