শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সহযোগী সাদেক আহমদকেও আটক করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, ‘সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তার সহযোগী সাদেক আহমদকে আটক করেছে বিজিবি।’

এর আগে ২৩ আগস্ট রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয় আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan