সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক, ১৪৩৩

আইডিয়া ফেস্ট-২০২৫ চ্যাম্পিয়ন শেকৃবি শিক্ষার্থীরা

উদ্ভাবনী প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’ এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের একটি দল। কৃষিখাতের বিদ্যমান সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা ও কার্যকর সমাধান উপস্থাপন করে এ সাফল্য অর্জন করেন তারা। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম (৭৮তম ব্যাচ, কৃষি অনুষদ), মো. মোহাইমিনুল ইসলাম (৭৭তম ব্যাচ, কৃষি অর্থনীতি) ও মো. রিয়াদ মিয়া […]

চিকিৎসা সরঞ্জামের নিবন্ধন ও কর কাঠামো সংস্কারের দাবি

চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির জন্য পৃথক ও সুনির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)। বাংলাদেশে চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বাড়ানো, স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সহজ করা ও রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ আহ্বান জানানো হয়। বিষয়টি নিয়ে সোমবার (১৯ অক্টোবর) ‘আনলকিং দ্য পটেনশিয়াল অব মেডিকেল টেকনোলজি টু ইমপ্রুভ পেশেন্ট আউটকামস ইন […]

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই উপসাগরীয় দেশে ম্যাক্রোঁর সফর

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের পর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলো সফর শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১৯ অক্টোবর) শুরু হওয়া এ সফরের লক্ষ্য তেল ও ডিজেলের সরবরাহ নিশ্চিত করে জ্বালানির দাম কমাতে সহায়তা করা। রোববার রাতে দেওয়া এক ভাষণে ফ্রান্সে ‘নিয়ন্ত্রণহীন’ সহিংসতার নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পর […]

লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিসকক্ষে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এমন মন্তব্য করেন। বৈঠকে […]

নারায়ণগঞ্জে কর চালানপত্রবিহীন ৮৭ টন সুতা জব্দ

নারায়ণগঞ্জের টানবাজারে একটি অনিবন্ধিত গোডাউনে অভিযান চালিয়ে ৮৭ হাজার ৩৯০ কেজি কর চালানপত্রবিহীন সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এনবিআর জানায়, বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা এলাকার […]

মিমের পদ্ম মোটিফের লাল বেনারসিতে প্রতিমা দর্শন

দুর্গাপূজায় শাড়ি পরার আনন্দই আলাদা। প্রতিমা দর্শন হোক কিংবা উৎসবের দিনে ঘুরে বেড়ানো, শাড়িতে বাঙালি নারীর সাজে ফুটে ওঠে ঐতিহ্য আর আভিজাত্য। লাল বেনারসি, সোনালি গয়না, খোঁপায় সাদা ফুল আর লাল লিপস্টিক-চেনা অনুষঙ্গেই ধরা দেয় বাঙালিয়ানার চিরন্তন সৌন্দর্য। ছবি: ফেসবুক থেকে তেমনই এক সাজে নজর কাড়লেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নানা সময়ে গ্ল্যামারাস ও আধুনিক […]

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা

শারদীয় দুর্গাপূজার ছুটির শুরুতেই দর্শকদের জন্য সুখবর দিলেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। সাধারণত বৃহস্পতিবারই মুক্তি পায় আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার। তবে এবার দুদিন আগে এগিয়ে মঙ্গলবারই প্রকাশ পাচ্ছে আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার-১৬। নির্মাতার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) বঙ্গতে দেখা যাবে নতুন পর্বটি। সোমবার ফেসবুকে পোস্ট […]

বিশ্বকাপগামী কিশোরদের উন্নতমানের বুটের আবদার পূরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার অপেক্ষায় থাকা তরুণ ফুটবলারদের উন্নতমানের বুটের চাহিদা পূরণে এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় দলের এক ফুটবলার […]

গরু চুরির ১৯ মামলা নিয়ে ছিলেন ধরাছোঁয়ার বাইরে, অবশেষে গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে চিহ্নিত গরু চোর হিসেবে পরিচিত ১৯ মামলার আসামি লিটন শেখকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার লিটন তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার মৃত তফের উদ্দিন শেখের ছেলে। ওসি জানান, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশ ও আশপাশের উপজেলায় গরু […]

পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে তার সমর্থকরা সড়কে বিক্ষোভ করেন। এসময় ইশরাক হোসেনকে খোলা জিপে করে সমর্থকদের বেষ্টনীর মধ্যে দেখা যায়। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের […]

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয়-মরদেহ দেশে আনা নিয়ে যা বললেন মন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বন্ধ আছে। এ কারণে সম্প্রতি সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মরদেহ দেশে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পেশাগত পরিচয় সম্পর্কেও কথা বলেন। […]