সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-কানাডা

শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও কানাডা। এছাড়া সীমান্ত পেরিয়ে শিক্ষা কার্যক্রম, তৃতীয় ভাষা শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।আলোচনায় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি সীমান্ত পেরিয়ে শিক্ষা কার্যক্রম, তৃতীয় ভাষা শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথাও প্রতিনিধিদলকে জানান।অন্যদিকে কানাডার হাইকমিশনার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। বিশেষ করে সীমান্ত পেরিয়ে শিক্ষা কার্যক্রম, তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।সাক্ষাতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন