মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে সম্মাননা পেলেন নারী উদ্যোক্তা সায়মা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পেলেন সফল নারী উদ্যোক্তা ইনসিয়ার সভাপতি সায়মা শাহিদা ইসলাম। রাজধানী ঢাকায় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে গত ২৫ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও আইনবিদ বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সংগঠনের উপদেষ্টা পিরজাদা শহীদুল হারুন ও মূখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা। তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম।

উল্লেখ্য যে, সায়মা শাহিদা ইসলাম সফল ও শ্রেষ্ঠ মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের জীবন সদস্য। তাঁর এই কৃতিত্ব সম্মাননায় ভূষিত হওয়ায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও মহাসচিব মোঃ নিজাম উদ্দিন আন্তরিক ভালবাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan